লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৩ রাত ১০:০৩
৩৩১
লালমোহন প্রতিনিধি: লালমোহনে পানিতে ডুবে পৃথক স্থানে একদিনে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায় মোহাম্মদ হোসেন সামি নামের ৫ বছর বয়সি এক শিশু। সেই ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। এরআগে সকালে একই ইউনিয়নের পাঙাশিয়া এলাকায় মো. রেদওয়ান নামে ২ বছর বয়সি আরও এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়। সে ওই এলাকার আবুল বশারের ছেলে।
জানা যায়, এসব শিশুরা পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের স্বজনরা অনেকক্ষণ না দেখে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে এসব শিশুদের বাড়ির বসতঘর সংলগ্ন পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন স্বজনরা। উদ্ধারের পর শিশুদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই দুই শিশুর মৃত্যুর বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওইসব শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় পথে বসেছেন ১২ মৎস্য ব্যবসায়ী
ভোলায় দারিদ্র্যকে হার মানিয়ে প্রযুক্তিখাতে মহিমার সাফল্য
ভোলার বাগানে ঝুলছে নানা জাতের বাহারি আম
ভোলায় কোরবানির জন্য ১ লাখ ৩ হাজার পশু প্রস্তুত
ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
ভোলায় অযত্নে পড়ে আছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর
ভোলা জেলা মার্শাল আর্টে প্রথম স্থানসহ ৭ পদক জয়
চরফ্যাসনের পিআইও ওয়ালিউল ইসলাম জেল হাজতে
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক