অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ১০ কেজি গাঁজা সহ আটক -১

ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৩ সকাল ১০:১০

remove_red_eye

৩৫৬

ইসতিয়াক আহমেদ: ভোলায় যাত্রীবাহী বাসের বাঙ্কার থেকে ১০ কেজি গাঁজাসহ মো. শহিদুল ইসলাম (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক শহিদুল ইসলাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।  শুক্রবার সকালে ভোলা-চট্টগ্রাম রুটের সোহাগ পরিবহন নামের বাস থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) মো. মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে নামে।

অভিযানে ভোলা শহরের পানের আড়ৎ এলাকায় চট্টগ্রাম থেকে ভোলার চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে আসা সোহাগ পরিবহন নামের যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসের একটি সিটের নিচ থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক বহনের দায়ে মো. শহিদুল ইসলামকে আটক করা হয়।

পুলিশ আরো জানায়, আটক শহিদুল ইসলাম এ গাঁজা বিক্রয়ের জন্য কুমিল্লা থেকে ভোলার উদ্দেশে বহন করে আসেন।

তার বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

ভোলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক মো. মোহাইমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটক শহিদুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...