অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ১৮৮০ পিচ ইয়াবাসহ বাসের সুপারভাইজার-হেলপার আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৩ রাত ০৮:৩৮

remove_red_eye

৪২৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ভোলার চরফ্যাশনগামী সোহাগ পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস থেকে ১৮৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও এক বোতল বিদেশি মদসহ বাসটির সুপারভাইজার ও সহকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ আগষ্ট) সকালে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে তাদেরকে আটক করা হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত মিজানুর রহমান চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. সাদেক বাঘার ছেলে এবং আরিফুল ইসলাম ওই উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের মো. সিরাজ মিয়ার ছেলে। এদের মধ্যে মিজানুর রহমান বাসটির সুপারভাইজার এবং আরিফুল ইসলাম সহকারী।
আটককৃতরা জানান, ইয়াবার এ চালানটি চট্টগ্রামের বহদ্দারহাট থেকে এসেছে। এটি লালমোহনের কুঞ্জেরহাট যাবে।
ওসি শাহীন ফকির জানান, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. গোলাম মোস্তফা এ চালানটি আটক করেন। সোহাগ পরিবহনের সুপারভাইজার ও সহকারী এ চালান চট্টগ্রামের বহদ্দারহাট থেকে এনেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
এছাড়াও গত শুক্রবার জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের একটি অভিযানে একই পরিবহন থেকে ১০ কেজি গাঁজাসহ বাসের এক যাত্রীকে আটক করা হয়েছে।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...