অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৩ রাত ০৮:৩৯

remove_red_eye

৫২৮

হাসনাইন আহমেদ মুন্না: ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই ¯েøাগান নিয়ে জেলার উপজেলা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন’র আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: আবু সাঈদ।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে কোর্ট মসজিদ এলাকা, পৌরসভা চত্তরসহ বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা চালানো হয়। একইসাথে জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়। অভিযানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ গ্রহণ করেন।
এনডিসি জানান, সাম্প্রতিক সময়ে দেশে ডেঙ্গু রোগ ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, এনজিও, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকলের এই রোগ প্রতিরোধে দায়িত্ব রয়েছে। তাই এর জন্য আরো ব্যাপক জনসচেতনতার প্রয়োজন রয়েছে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে এটি নির্মূল করা সম্ভব। আগামীতে আরো বৃহৎ পরিসরে এই কার্যক্রম পরিচালনার কথা জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির গৌতম কুমার সিংহ, বাসসের সাংবাদিক হাসনাইন আহমেদ মুন্না, এটিএন বাংলার এম সদ্দিকুল্লাহ, যুব সংগঠক ও চ্যানেল টুয়ান্টিফোরের সাংবাদিক আদিল হোসেন তপু, বিডি ক্লিন’র জেলা সমন্বয়ক হারুন আর রশিদ শিমুলসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...