বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:১০
৩১১
শোকাবহ আগস্টের ২০ তম দিনে আজ স্বাধীন
বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হযেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বেলা সাড়ে ১১ টায় নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্প স্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান।
পরে নেতৃবৃন্দ বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন।
এরপর তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দেয়া ও মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণের জন্য।
এরপর সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি নজমুল হক সরকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দের মধ্যে মুজিবুর রহমান চৌধুরী, জহুরুল ইসলাম, মো. আইনুল হক, শামসুল আলম সেতু, নির্মল বর্মন, সালমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডে জড়িতনেপথ্য কুশলীবদের বিচারে তদন্ত কমিশন গঠনের দাবি জানান নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত