অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

বিদেশী প্রতিনিধিরা কেউ বলেনি তত্বাবধায়ক সরকার করতে হবে: শাজাহান খান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৩ রাত ১০:০৯

remove_red_eye

৩৬৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি যে কথা বলছে , এই সরকারকে  উৎখাত করবে।  ক্ষমতা ছেড়ে দিন। এক ধরনের মামা বাড়ির আবদারের মতো। ক্ষমতায় কি তারা বসিয়েছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  বাংলার জনগণ ক্ষমতায় বসিয়েছেন। নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা প্রধান মন্ত্রী হয়েছেন।  বিএনপির কথায় প্রধানমন্ত্রী কখনই ক্ষমতা ছাড়বেন না। নিয়ম অনুযায়ী তিনি পূর্ন মেয়াদ তিনি পূরণ করবেন। এই সরকার নির্বাচন কালিন সরকারি হিসাবে সে তার রুটিন ওর্য়াক টা করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
রবিবার দুপুরে ভোলার সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,  বিদেশীদের কাছে ধর্ন্না দিয়ে দিয়ে তারা সরকারের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করেছিলো। বিদেশী যেসমস্ত  প্রতিনিধিরা বাংলাদেশে এসেছে, তারা কেউ কিন্তু বলেনি তত্বাবধায়ক সরকার করতে হবে। সবাই বলেছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন অবাধ নিরপেক্ষ  এবং সুষ্ঠ  নির্বাচন করতে হবে। তিনি আরো বিএনপির ক্ষমতায় থাকাকালীন সময় অনেক অমুক্তিযোদ্ধা ও রাজাকারও মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত হয়েছে। আর এসব কারণেই মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইর প্রশ্ন আসে। যারা মুক্তিযোদ্ধা ছিলেন, হতে পারেননি তাদের আমরা ২০১৪ সালে  অনলাইনে আবেদন করতে বলি ।  আমরা যাচাই বাছাই কাজ শুরু করি এবং  প্রায় কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি। এসময় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মো: আলাউদ্দিন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: দোস্ত মাহামুদ, সাবেক ডেপুটি কমান্ডার মো: শফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...