অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপির মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৩ রাত ১০:৫৮

remove_red_eye

৫৬৭

মলয় দে : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ-পরিবহন  মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি  ভোলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
রবিবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবের মিলনায়তনে  এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.হাবিবুর রহমান'র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, সাংবাদিকরা পারে তাদের লেখনির মাধ্যমে মানুষের মানসিকতার পরিবর্তন করতে। আপনারা আপনাদের লেখনির মধ্য দিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ গন মানুষের সামনে তুলে ধরবেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন আপনাদের মিডিয়া, চ্যানেল ও ফেসবুকের মাধ্যমে। একই সাথে মুক্তি যুদ্ধের চেতনাকে সামনে রেখে কাজ করে যাবেন।
সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন,দৈনিক আজকের ভোলার সম্পাদক মোঃ  শওকত হোসেন,বাসস প্রতিনিধি হাছনাইন আহমেদ মুন্না,দীপ্ত টিভির প্রতিনিধি আবিদুল আলম,চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু। এর আাগে উপস্থিত সকল সাংবাদিকরা তাদের পরিচয় প্রধান অতিথির সামনে তুলে ধরেন। পরে ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা তাঁর হাতে  শুভেচ্ছা স্মারক তুলে দেন। প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু'র সঞ্চালানয় এসময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সহ সভাপতি কামাল উদ্দিন সুলতান,  প্রবীণ ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজ সেবক আলো বিকাশ রায়, ভোলা দর্পণের সম্পাদক মোতাসিম বিল্লাহ,মাছরাঙা টেলিভিশন ও জনকণ্ঠ প্রতিনিধি হামিদুর রহমান হাসিব,সময় টিভি ও সমকাল প্রতিনিধি নাছির লিটন,গাজী টিভি প্রতিনিধি হেলাল উদ্দিন গোলদার,এটিএন বাংলার ছিদ্দিকউল্লাহ ,দেশ টিভির ছোটন সাহা,ডিবিসির অচিন্ত্য মজুমদার, মোহনা টেলিভিশনের জসিম রানা ,যায়যায়দিনের ফয়েজউল্লাহ, যমুনা টিভির জুয়েল সাহা, মাই টিভির আরিফ হোসেন লিটন, দীপ্ত টিভির আবিদুল আলম,এখন টিভির  ইমতিয়াজ,ঢাকা প্রতিদিনের মলয় দে প্রমুখ।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...