অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

আইইটি মাদ্রাজ ও চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট পরিদর্শন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:১৬

remove_red_eye

৩৩৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক  রোববার বিকেলে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ এর রিসার্চ পার্ক পরিদর্শন করেন।
আইআইটিএম এর সিইও ডা. এম জে শঙ্কর ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রবর্তক ডা. গৌরব রায়না, এবং প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তারা ইন্টারনেট অব থিংস (আইওটি) ভিত্তিক শেখার পদ্ধতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। এ পদ্ধতি ভবিষ্যত প্রজন্মের জন্য শিক্ষাক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করতে পারে বলে তারা মনে করেন।
আইসিটি প্রতিমন্ত্রী আধুনিক প্রযুক্তি সবসময় আমাদের সামাজিক ও জাতীয় জীবনে একটি নতুন মাত্রা নিয়ে এসেছে। প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনকে সহজ, দ্রুত এবং নিরাপদ করে তুলছে বলে অভিমত ব্যক্ত করেন।
এছাড়াও প্রতিমন্ত্রী চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট অব হেলথ সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রেলা ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসায় প্রযুক্তির বিপ্লব এবং কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ওষুধের প্রক্রিয়া পরিবর্তন করে তা প্রত্যক্ষ করেন।
চেন্নাই রেলা ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট মো. ফারুক নতুন উদ্ভাবনী স্বাস্থ্যসেবা প্রযুক্তি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন । এসময় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারা রোগী ব্যবস্থাপনায় উদ্ভাবন, অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি ও প্রতিস্থাপনের ক্ষেত্রে রোবোটিক্সের ব্যবহার, চিকিৎসা বিজ্ঞানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং বাংলাদেশী হাসপাতাল সমূহের সাথে এ সকল বিষয়ে জ্ঞান আদান-প্রদানের সম্ভাবনা বিষয়ে মতামত বিনিময় করেন।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...