বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৩২
২৬৯
শোকাবহ ২১ আগস্টের সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে টুঙ্গিপাড়া উপজেলা ও অসহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্প স্তবক অর্পণ করে টুঙ্গিপাড়া উপজেলা আওয়া লীগের পক্ষ থেকে নেতৃবৃন্দ শোকাবহ ২১ আগস্টের শ্রদ্ধা জানান।
এরপর টুঙ্গিপাড়া পৌর আওযামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, পাটগাতী , ডুমুরিযা কুশলী , বর্ণি ও গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ, ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদত বরণকারীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয় ও মোনাজাতে অংশ নেন।
প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের অব্যাহত উন্নয়ন, সমৃদ্ধি এবং সাফল্য কামনায়।
এরপর দুপুরে ১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়াামী লীগের সিনিযর সহ-সভাপতি মো. ইলিয়াাস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দেয়া মাহফিল।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা আওয়া লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জিয়াউল বশির টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বি এম তৌফিক বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রশিদ তারিক, প্রচার সম্পাদক গাজী বশার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ গাজী নুরুল ইসলাম , উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন খোকন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কাজী জোনাকী সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় আত্মসাৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া - মোনাজাত করা হয়।
এ সময় প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘায়ুু কামনায় ।
সুত্র বাসস
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক