অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে জঙ্গি-সন্ত্রাসবাদ লালন ও মানবতা ভুলুন্ঠিত হয় : ডেপুটি স্পিকার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৩৪

remove_red_eye

৩১১

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ লালন এবং মানবতা ভুলুন্ঠিত হয়।
তিনি আজ সোমবার পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত র‌্যালিপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ডেপুটি স্পিকার এ সময় জানান, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে ‘খুনী রাজনৈতিক দলের’ প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় আইভি রহমানসহ অনেক নেতাকর্মী প্রাণ হারান, পঙ্গুত্ব বরণ করেন শত-শত নেতাকর্মী। এরপর তারা সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা করে। সারাদেশকে তারা গড়ে তুলে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়াশ্রমে।
শামসুল হক টুকু বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন মানুষের কোন অধিকার ছিল না। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেসময় বাড়িতে থাকতে পারত না, মা-বোনরা রাস্তাঘাটে নিরাপদে চলাচল করতে পারত না। তাদের বর্বরোচিত ও পৈশাচিক হামলা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা সেদিন রেহাই পেয়েছিলেন বলেই দেশে আজ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ‘আগস্ট মাস আমাদের নিকট শোকের মাস। এ মাসে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শিশু রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ঘাতকরা হত্যা করে। হত্যার পর আসামীদের তারা দায়মুক্তি দিয়েছিল। ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে পবিত্র সংসদকে তারা কলুষিত করেছিল। আমরা কামনা করি পৃথিবীর কোথাও যেন এমন জঘন্য ঘটনা না ঘটে।’
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান। সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের সঞ্চালনায় পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা খোকন ও মোছাঃ সেলিমা সুলতানা অনুষ্ঠানে বক্তৃতা করেন।
ডেপুটি স্পিকার সাঁথিয়ার নন্দনপুর বাজারে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে স্থানীয় আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...