অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

২১ আগষ্ট বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কজনক দিন: তোফায়েল আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৩ রাত ১০:০৬

remove_red_eye

৩৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ২১ আগষ্ট হত্যার চেষ্টা করা হয়েছে। সেই দিন অনেকেই শহীদ হয়েছেন। বেগম আইভী রহমানসহ অনেকেই জীবন দিয়েছেন। এটা বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কজনক দিন। কারন এই ঘটনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কন্যাকে শেষ করতে চেয়েছিলো।  তিনি আরো বলেন, ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যাকে করেছে। আর ২১ আগষ্ট  গ্রেনেড হামলা করে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার চেষ্টা করেছে ষড়যন্ত্রকারীরা। কিন্তু আল্লাহর অসীম রহমতে বঙ্গবন্ধু কন্যা বেঁচে গিয়েছিলেন। আজ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্র পরিচালনা করে চলেছেন। আন্তজাতিক বিশ্বে বাংলাদেশকে মর্যাদাশীল করেছেন।
 ২১ আগষ্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে সোমবার বেলা ১২ টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনায় সভায় ঢাকা থেকে ভাচুর্য়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
 ভোলার আওয়ামীলীগের নেতৃবৃন্দকে ঐক্যবধ্য হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আহবান জানিয়ে বলেন, সেই নির্বাচনে আমাদের ইনশাআল্লাহ বিজীয় হতে হবে। সেই লক্ষে আপনারা কাজ করবেন। যাতে  আমরা ভোলার ৪টি আসনেই বিজয়ী হতে পারি।
 ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক জহুল ইসলাম নকিব, এনামুল হক আরজু,সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইউনুস, আওয়ামীলীগের নেত্রী অধ্যক্ষ সাফিয়া খাতুন, যুব মহিলা লীগের আহবায়ক খাদিজা আক্তার স্বপ্না সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে ২১ আগষ্ট নিহতদের স্মরনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...