অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

বাঙালি জাতির অধিকারের বিষয়ে বঙ্গবন্ধু আপসহীন ছিলেন : এলজিআরডি মন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০৯

remove_red_eye

৩১৩

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অধিকারের বিষয়ে কোন ছাড় দেননি। তিনি এ ক্ষেত্রে ছিলেন আপসহীন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ’৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৬৬’র ছয় দফা দাবি এবং ’৬৯’র গণঅভ্যূত্থান থেকে পর্যায়ক্রমে দেশের স্বাধীনতার প্রশ্নে অটল ও নির্ভীক ছিলেন। হাজার বছরের পরাধীন বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা সংগ্রামের মূলমন্ত্রে তিনি (বঙ্গবন্ধু) এক সূত্রে গাঁথতে পেরেছিলেন।
তাজুল ইসলাম আজ বুধবার রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইডিইবি) মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ’র ঢাকাস্থ লাকসাম - মনোহরগঞ্জ শাখা আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে নিজ জীবনের বেশিরভাগ সময় জেলে ও নির্যাতনের মধ্যদিয়ে অতিবাহিত করেছিলেন উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, এত জুলুম-নির্যাতন সহ্য করেও বাঙালির স্বাধিকার প্রশ্নে তিনি বিন্দুমাত্র ছাড় দেননি। 
তাজুল ইসলাম বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক, যে মহান নেতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন আমরা তাঁকে রক্ষা করতে পারিনি। আমাদেরই কিছু কুলাঙ্গার জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে ইতিহাসের জঘন্যতম অপরাধ সংঘটিত করেছিল।’
তিনি এ সময় স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধুর হাতে দেশের উন্নয়নের চিত্র বিস্তরিতভাবে তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশের কাতারে শামিল হতে পারত।
স্থানীয় সরকার মন্ত্রী এ সময় লাকসাম মনোহরগঞ্জসহ বৃহত্তর কুমিল্লার উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বর্ণনা করেন। কুমিল্লাকে আধুনিক একটি শহর হিসাবে গড়ে তোলার জন্য যে-যে পদক্ষেপ নেওয়া দরকার তার সবই করা হয়েছে বলেও তিনি জানান।
‘বঙ্গবন্ধু পরিষদ’ লাকসাম-মনোহরগঞ্জের সভাপতি মোঃ অহিদ উল্লাহ মজুমদার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ‘বঙ্গবন্ধু পরিষদ’ লাকসাম-মনোহরগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ভূঁইয়া, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূইঁয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

আরও...