অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

২১ আগস্টের ঘাতকচক্র এখনো সক্রিয় : বেগম মতিয়া চৌধুরী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৩৬

remove_red_eye

৩০০

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ১৫ আগস্টের ধারাবাহিকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা ঘটানো হয়েছিল। ঘাতকচক্র এখনো সক্রিয়।  
তিনি বলেন, 'দেশকে নেতৃত্বশূন্য করতে ২১ আগস্ট গ্রেনেড হামলার নির্দেশদাতারা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে।'  
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে শহীদ বেগম আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ আইভি রহমানকে কর্মীবান্ধব ও গণমানুষের নেতা উল্লেখ করে তার জীবনী থেকে আগামী প্রজন্মের নেতাকর্মীদের শিক্ষা গ্রহণেরও আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ক'দিন আগে বলেছেন, এই সরকারকে ফেলতে হলে সুনামি তৈরি করতে হবে। আর তরুণ সমাবেশে তরুণদের না পেয়ে তিনি হতাশ হয়েছেন। তাই আমি ফখরুল সাহেবকে বলবো, আপনাদের হতাশা কেবল তো শুরু। অপেক্ষা করেন সামনে আরও বড় বড় হতাশা আসবে।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেদিনের গ্রেনেড হামলা ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস। এই সন্ত্রাস করা হয়েছিল হাওয়া ভবন ও তারেক রহমানের নির্দেশে। আর বিএনপি'র মহাসচিব কতো বড় মিথ্যা কথা বলে যে, ২১ আগস্ট ছিল একটি সাজানো নাটক।
বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছিল সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসাতে ও অমানবিকভাবে সেদিন বাধা দিয়েছিল  বিএনপি-জামায়াত জোট সরকার।
বেগম আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে আয়েজিত সভায় কমিটির সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল  ইসলাম আমিন, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের মহাসচিব শাহজাহান আলম সাজু,  ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, বেগম  আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটির সদস্য সচিব লায়ন মশিউর  আহমেদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন মুহাম্মাদ  রোকনউদ্দিন  পাঠান।
বক্তারা ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে উচ্চ আদালতের বিচারিক রায় বাস্তবায়নের দাবি জানান।

সুত্র বাসস

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

আরও...