অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

বঙ্গবন্ধু সারাজীবন বঞ্চিত মানুষের জন্য কাজ করেছেন: ড.আজাদ চৌধুরী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০৫

remove_red_eye

৩৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন বঞ্চিত মানুষ ও দেশের জন্য কাজ করেছেন।
‘বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আজাদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু তাঁর পরিবারের সদস্যদের চেয়ে দেশের মানুষকে বেশি ভালোবাসতেন।’
এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমেদ, অধ্যাপক ডা. সেলিনা আক্তার, অধ্যাপক ডা. ফারজানা ইসলাম, অধ্যাপক ডা. এম ওহিদুজ্জামান ও অধ্যাপক ডা. আব্দুল জব্বার খান।
পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. বদরুজ্জামান ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.এ কে আজাদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কোনো অপশক্তি ও কোনো লোভের কাছে মাথা নত করেননি বরং তিনি দেশের শিক্ষা ব্যবস্থা, কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী অধিকারের জন্য কাজ করেছেন।
এ কে আজাদ বলেন, বঙ্গবন্ধুর খুনিরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করেছিল।
তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আজাদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

সুত্র বাসস

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

আরও...