বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০৬
৩২৪
নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
আজ শুক্রবার বিকেল তিনটায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত থেকে নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। শুক্রবার সকাল ছয়টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও সকাল নয়টায় বিপৎসীমা বরাবর প্রবাহিত হয়। এরপর দুপুর ১২টায় বিপৎসীমা অতিক্রম করে তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে বিকেল তিনটায় ১১ সেন্টিমিটার ওপরে উঠে। সেখানে পানি বৃদ্ধি অব্যাহত আছে।
তিস্তার পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি, খগাখড়িবাড়িসহ ইউনিয়নের ১৫টি চর গ্রামের প্রায় তিন সহ¯্রাধিক পরিবার পানিবন্দী হওয়ার কথা জানান সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন বলেন,‘ শুক্রবার সকাল থেকে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তিস্তাপাড়ের মানুষজন আবারো বন্যার শঙ্কায় আছেন। ইতোমধ্যে ইউনিয়নের পূর্বছাতনাই ও ঝাড়সিংহেশ^র গ্রামের প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।’
একই উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, ‘পানি বৃদ্ধির ফলে ইউনিয়নের প্রায় সাত শতাধিক পরিবারের বাড়িতে পানি উঠেছে।’
চলতি বর্ষায় গত ১৯ জুন প্রথমবার তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার উপরে ওঠে। পানি বাড়া-কমার মধ্যে থেকে গত ১৫ জুলাই বন্যা পরিস্থিতির উন্নতি হয়। সেদিন তিস্তার পানি বিপৎসীমার তিন সেণ্টিমিটার নিচে নামার পর পর্যায়ক্রমে পানি কমে যায়। এরপর ১৪ আগস্ট সকালে আবারো পানি বেড়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপরে উঠে সেদিন সন্ধ্যায় বিপৎসীমার নিচে নামে। এসময়ে জেলার ডিমলা উপজেলার সাতটি ইউনিয়নের ১৫টি চর গ্রামের প্রায় তিন সহ¯্রাধিক পরিবার বন্যাকবলিত হয়।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, ‘উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার বিকেল তিনটায় বিপৎসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি (৪৪) জলকপাট খুলে রাখা হয়েছে।’
সুত্র বাসস
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন
বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত