অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় মঞ্চস্থ হলো নাটক অভিশপ্ত আগস্ট


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৩ রাত ০৮:৩৭

remove_red_eye

৫৭৪

মলয় দে: ভোলায়  ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও  তার পরিবারকে  নিশংস হত্যা কাÐের ইতিহাস আশ্রয়ী গবেষণালব্ধ নাটক "অভিশপ্ত আগস্ট" মঞ্চায়ন করা হয়েছে।

বুধবার ২৩ আগস্ট সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় ও বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর পরিচালনায় এ নাটকটি মঞ্চায়িত হয়।

জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান'র সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন একেএম শফিকুজ্জামান,বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা এর জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম শহীদুল হক (এইচ-১), পিএসসি, বিএন,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ছানাউল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ।

নাটকটি শেষে জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান জানান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাজারবাগ থেকে প্রথম প্রতিরোধ করেছে পুলিশ, প্রথম রক্ত দিয়েছে পুলিশ, প্রথম শহীদ হয়েছে পুলিশ। ১৫ আগস্ট কালরাতে যে ভয়াবহ ঘটনা ঘটে তা এখন ইতিহাসের পাতায়। তিনি বলেন বাঙালি জাতির সবচেয়ে কলঙ্কিত অধ্যায় এই ১৫ই আগস্ট। পুলিশ সুপার মহোদয় গভীর দুঃখের সঙ্গে বলেন, মহান স্বাধীনতার অনেকগুলো বছর পেরিয়ে গেলেও আমরা বঙ্গবন্ধুর শূন্যতা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তিনি বঙ্গবন্ধুর কিছু স্মৃতিচারণ করতে গিয়ে বলেন একটি মানুষ,একটি জাতির মুক্তির আশায় তার যৌবনের সিংহভাগ সময় কাটিয়েছেন অন্ধকার কারা ঘরের প্রকোষ্ঠে। পাকিস্তানি শাসকদের জুলুম অত্যাচার সহ্য করে বাঙালি জাতির মুক্তির সংগ্রাম চালিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতিকে একত্রিত করে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের উপহার দিয়ে গেছেন লাল-সবুজের এই স্বাধীন পতাকা।

তিনি এর পাশাপাশি নাটকটির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা সমস্ত চক্রান্ত অত্যন্ত সহজ সরল ও সাবলীল ভাষায় সর্বস্তরের মানুষদের মাঝে তুলে ধরায় নাটকটির অভিনয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।

অন্যান্য আমন্ত্রিত অতিথিরা জানান, ১৯৭৫ সালের ১৫ই আগস্টে অভিশপ্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি যেভাবে উপস্থাপন করা হলো তা দেখে মনে হলো বাস্তবে আমরা সেই ঘটনাটি দেখছি।অনেক সুন্দরভাবে অভিনয় করা হয়েছে।সেই সাথে এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক  অভিনন্দন ও  ধন্যবাদ জানান তারা।

এসময় তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় জেলা পুলিশের কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কর্মী, রাজনৈতিক, ক্রীড়া ও পেশাজীবী সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...