অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

দেশকে যারা পাকিস্তান বানাতে চায় তাদের প্রতিহত করতে হবে-: শিক্ষামন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৩ বিকাল ০৪:৩২

remove_red_eye

৩১০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। তাই তাদেরকে মাদক, সন্ত্রাস জঙ্গীবাদ থেকে দূরে রাখতে হবে। যারা এ দেশকে পাকিস্তান বানাতে চায় তাদেরকে ্র প্রতিহত করতে নতুন প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে। রাজনীতির নামে যদি কোন অপশক্তি মাথাচাড়া দিতে চায় তাদেরকে প্রতিরোধ করতে হবে।
গতকাল বিকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে পৌর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ১৫ আগস্ট সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ, ‘৭১ এর পরাজিত শক্তিরা তাদের পরাজয়কে মেনে নিতে পারেনি। তাই তারা বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদেশ ও দেশের মানুষ বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারতো। তাদের কেউ দাবিয়ে রাখতে পারতো না। এজন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। আর ২১ আগস্টে তারই কন্যা শেখ হাসিনাকে সেই পরাজিত শক্তিরা নিশ্চিহ্ন করার জন্য গ্রেনেড হামলা করেছিল। আমরা কি সেই ঘাতকদের ক্ষমতায় দেখতে চাই?
তিনি আরো বলেন, নৌকা মার্কা বঙ্গবন্ধুর মার্কা, নৌকা শেখ হাসিনার মার্কা। আগামী কিছু দিন পর নির্বাচন, সেই নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। দলের ভিতরে অসন্তোষ থাকতে পারে, কিন্তু নৌকা মার্কাকে জয়ী করতে হবে। আপনাদের যেকোন অপশক্তিকে মোকাবেলায় মাঠে থাকতে হবে।
পৌর ছাত্রলীগের আহবায়ক ইউসুফ গাজী মুন্নার সভাপতিত্বে প্রধান বক্তা জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন বক্তব্য রাখেন।
পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম ও আশেকে রাসুল জাওয়াদের যৌথ সঞ্চালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিন পাটোয়ারী প্রমূখ।
এসময় চাঁদপুর পৌর ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...