বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:১৫
৩৩২
গত অর্থবছরে (২০২২-২৩) মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধিত ৪০৩৬ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান হিসাবে ১২ কোটি টাকা প্রদান করা হয়েছে।
এরমধ্যে ক, খ ও গ এই তিনটি ক্যাটাগরিতে ৩ হাজার ৯শ’ ১৩ টি সমিতির মাঝে ১১ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ১২৩ টি সমিতিকে ৬১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ রোববার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর সভানেত্রী ও প্রতিনিধিদের হাতে অনুদানের ৮৮ লাখ ৭৫ হাজার টাকা হস্তান্তরকালে এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু দেশের উন্নয়নে সমবায় সমিতির উপর জোর দিয়েছিলেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে আরো বেশি সমবায় সমিতিতে অংশগ্রহণের কথা বলেছেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীর কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন। তাই, নারী দারিদ্র্য হ্রাস, নারীর কর্মসংস্থান সৃষ্টি ও নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যদের আরো বেশী করে এগিয়ে আসতে হবে।
তিনি নারী নির্যাতন-সহিংসতা বন্ধ, যৌতুক ও বাল্য বিয়ে নামক সামাজিক ব্যাধি রোধে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব ও শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন।
নাজমা মোবারেক বলেন, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদানের উদ্দেশ্য দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়ন করা। সমিতির মাধ্যমে তাদের সংগঠিত করা।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সমিতির পক্ষে বক্তৃতা করেন এশিয়ান নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী পর্শিয়া সুলতানা ও উত্তরণ মহিলা উন্নয়ন ফাউন্ডেশনের সভানেত্রী সীমা আক্তার।
সুত্র বাসস
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন
বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত