বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে আগস্ট ২০২৩ রাত ০৯:১৬
৬০০
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেছেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা অতি গুরুত্বপুর্ন তুলাতুলি বাজারের যে উন্নয়ন করেছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এ উন্নয়নের ধারা স্থানীয়দের নিয়ে অব্যাহত রাখতে পারলে আমাদের উদ্যেশ্য সফল হবে। বাজারের আশপাশের এলাকা গুলোকে আধুনিক ভাবে গড়ে তোলা গেলে মেঘনা পাড়ে যে পর্যটন এলাকা গড়ে উঠেছে তা আরো জনপ্রিয় হয়ে উঠবে। পর্যটকরাও প্রশান্তি উপভোগ করবে।
সোমবার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবনির্মিত তুলাতুলি বাজার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে, পিকেএসএফ এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নাধীন পেইজ প্রকল্পের ভৌত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অংশগ্রহনম‚লক স্বাস্থ্যসম্মত বাজার ব্যবস্থা শক্তিশালীকরণ শীর্ষক ভ্যালুচেইন উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে বাজারটির বিভিন্ন উন্নয়ন কাজ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সুধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। সভাপতিত্ব করেন ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবীর।
সঞ্চালনায় ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক হিসাব এন্ড অর্থ মোঃ মোস্তফা কামাল।
বাজারটিতে রয়েছে টল সেড, ফুটপাত ,হাত ধোয়ার স্থান, আরসিসি রাস্তা, পয়ঃনিষ্কাসন ব্যাবস্থা ড্রেন, বর্জ ব্যাবস্থাপনা সেড, , গভীর নলকুপ ও ওয়াশ বøক। পর্যটনে বেষ্টিত এ বাজারটি নির্মানের ফলে পর্যটকদের জন্য নানা সুবিধার দ্বার উম্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত