অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২২শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩

লালমোহনে মাইক্রোবাস চাপায় চিকিৎসকের মৃত্যু: চালক গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে আগস্ট ২০২৩ রাত ১০:২৯

remove_red_eye

৩২৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহন উপজেলায় মাইক্রোবাস চাপায় ডা. হিল্লোল দে নামের চিকিৎসকের মৃত্যুর ঘটনার ২৫ দিন পর সিরাজগঞ্জ জেলার চৌহলী উপজেলা থেকে মাইক্রোবাসের চালক মো. এরশাদ (৩৫) কে  গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এরশাদ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের শুক্কুর মিয়ার ছেলে।  সোমবার (২৮ আগস্ট) বিকেলে ভোলার পুলিশ সুপার কার্যলয়ের হল রুমে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আছাদুজ্জামান সংসাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রবিবার (২৭ আগস্ট) সিরাজগঞ্জ জেলার চৌহলী উপজেলার চরকোদালিয়া পূর্বপাড়া এলাকা হতে তাকে আটক করা হয়।
সংসবাদ সম্মেলনে তিনি আরো জানান, গত ৩ আগস্ট ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডা. হিল্লোল চন্দ্র দে বোরহানউদ্দিন উপজেলা থেকেতার ব্যক্তিগত মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থল লালমোহনে আসার পথে কালমা ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের ফরাজী বাজারের উত্তর পার্শ্বে বাকলাইয়ের দোকানের সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কের ওপরে বেলা সাড়ে ১১টার দিকে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মাইক্রোবাস ওই চিকিৎসককে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর ঘাতক মাইক্রোবাসচালক পালিয়ে যায়।
পরবর্তীতে ডা. হিল্লোল চন্দ্র দে এর চাচা সজল চন্দ্র দে বাদী হয়ে সড়ক পরিবহন আইনে লালমোহন থানায় মামলা দায়ের করেন। এ মামলার আলোকে পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান আসামী মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করার জন্য একাধিকবার অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৭ আগস্ট সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চরকোদালিয়া পূর্ব পাড়া এলাক থেকে আসামী মো. এরশাদকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলছে বলেও জানান তিনি।

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও...