হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২৩ রাত ০৯:০৩
৪৪১
হাসনাইন আহমেদ মুন্না: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেছেন, ভোলা একটি দ্বীপ জেলা হলেও এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে। এখানকার গ্যাস ব্যবহার করে যদি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যায় তাহলে বিভিন্ন ইন্ড্রাস্ট্রি তৈরি করা সম্ভব।
তিনি বৃহস্পতিবার দুপুরে ভোলা সদরের শিবপুর ইউনিয়নে মেঘনা নদীর পাড়ে প্রস্তাবিত ‘ভোলা ইকো-ডেভেলপমেন্ট বেসরকারি অর্থনৈতিক অঞ্চল’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, এখানে বেসরকারিভাবে ১০২ একর জমিতে এই অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। পাশাপাশি সরকারিভাবে আরো একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সরকারি পরিকল্পনা রয়েছে। ভোলাবাসীর প্রতি প্রধানমন্ত্রী’র যথেষ্ট আগ্রহ রয়েছে। প্রধানমন্ত্রী চান ভোলায় দুটি অর্থনৈতিক অঞ্চল হোক।
বেজার চেয়ারম্যান বলেন, এগুলো হলে প্রথমে দেশের লাভ হবে। এখানে যেসব পণ্য উৎপাদন হবে তা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করা হবে। বাংলাদেশ আর্থিকভাবে স্বচ্ছল হবে। একইসাথে স্থানীয়রা এখানে কাজের সুজোগ পাবে। এতে করে জেলার অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
এসময় মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে বেজা চেয়ারম্যান সদরের বাগমারা এলাকায় ‘ভোলা সরকারি অর্থনৈতিক অঞ্চল’র স্থান পরিদর্শন করেন।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত