বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:১৯
৩০২
আগামী সপ্তাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ইন্দোনেশিয়া সফরের সময় জ্বালানি ও স্বাস্থ্য বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা ছাড়াও বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে জ্বালানি ও স্বাস্থ্য সহযোগিতা বিষয়ে দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আগামী ৫-৭ সেপ্টেম্বর জাকার্তায় অনুষ্ঠেয় ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ‘জোকোই’ উইডোডো বাংলাদেশকে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন।
সফরকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আসিয়ান ম্যাটারস: এপিসেন্ট্রাম অব গ্রোথ’।
মোমেন বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আসিয়ান শীর্ষ সম্মেলনের পাশাপাশি ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন।
রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ‘গেস্ট অব চেয়ার’ হিসাবে ‘আইওআরএ’র পরিপ্রেক্ষিত থেকে প্রবৃদ্ধির কেন্দ্রস্থলের সহায়তায় আঞ্চলিক স্থাপত্যকে শক্তিশালীকরণ’ শীর্ষক সমাপনী বক্তৃতা দেবেন।
বিশিষ্ট অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন এবং পররাষ্ট্রমন্ত্রী ডা. মোমেন এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ৪৩তম আসিয়ান সম্মেলনের সময় ১২টি সভায় সভাপতিত্ব করবেন।
বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্ল্যাটফর্মের সাথে প্রাতিষ্ঠানিক সম্পর্ক স্থাপনের জন্য আসিয়ান-এর ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার জন্য আবেদন করেছে।
অ্যাসোসিয়েশন সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনস, আসিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্রুনাই, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম এই দশটি দেশের একটি আন্তঃসরকারি সংস্থা।
সুত্র বাসস
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত