বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:২৪
২৫৭
সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ইতোমধ্যই সমাবেশে যোগ দিতে শুরু করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সমাবেশ শুরু হবে বিকেল ৩ টায়। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার আগেই দেখা গেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করছেন। উদ্যানের রমনা কালী মন্দির গেট, বাংলা একাডেমির সামনের গেট ও টিএসসির গেট দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে প্রবেশ করছেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন। এ ছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলের মাঠ, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলাদেশ সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, দোয়েল চত্ত্বর, টিএসসির আশেপাশে নেতাকর্মীদের ছোট ছোট মিছিল নিয়ে অবস্থান করতেও দেখা যায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বলেন, আমরা আমাদের ক্যাম্পাস থেকে কয়েক হাজার শিক্ষার্থী নিয়ে সমাবেশ স্থলে যোগ দিয়েছি। ছাত্রলীগের মহাসমাবেশকে সফল করতেই আমাদের ইউনিটের সকল নেতাকর্মী একযোগে সমাবেশে অংশগ্রহণ করেছে।
সুত্র বাসস
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক