অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়ার দাবীতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:২২

remove_red_eye

৩৬৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলার গ্যস ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া, ভোলার গ্যাস অনত্র নেয়ার জন্য ইন্ট্রাকোর সাথে গ্যাস বিক্রয় চুক্তি বাতিল সহ ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবীতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ভোলার "গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন" কমিটির আয়োজনে ভোলা প্রেসক্লাবে সামনে এ গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় ভোলায় ইপিজেড ও বিশেষ শিল্পাঞ্চল নির্মানের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে দক্ষিণাঞ্চল উন্নয়নে ভোলার গ্যাস ব্যবহার এবং ভোলায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানানো হয়।

ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির ভোলা শাখার সদস্য সচিব এস এম বাহাউদ্দিন জানান, প্রথম দিনে প্রায় ৭০০ মানুষ এ সকল দাবিতে গণ স্বাক্ষর করেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন সংগঠনটি। আগামী ৩ সেপ্টেম্বর ইন্ট্রাকো কোম্পানির সাথে গ্যাস বিক্রি চুক্তি বাতিলের দাবিতে ভোলাসহ দক্ষিণাঞ্চলের ৯টি জেলায় বিক্ষোভ মিছিল করবে এ সংগঠনটি।  গণ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির আহবায়ক মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ¦ মু. শওকাত হোসেন, নাগরিক আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম বাহাউদ্দিন, সদস্য আবু তাহের, শফিকুল ইসলাম, মশিউর রহমান পিংকু, অ্যাডভোকেট জাবেদ ইকবালসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার সুন্দর বন গ্যাস কোম্পানীর মাধ্যমে ঘরে ঘরে গ্যাস দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে ৪০ কিলোমিটার গ্যাস পাইপ লাইন বসিয়েছে। ২০১৩ সালে দুই হাজার ৩৫০টি পরিবারকে গ্যাস সংযোগ দেয়া হয়েছে। আরও ২০০ পরিবারকে সংযোগ দেয়ার জন্য ঘরের সামনে রাইজার স্থাপন করা হয়েছে এবং আরো চার হাজার পরিবারের কাছ থেকে আবেদনপত্র জমা নেওয়া হয়েছে।
বাপেক্স সূত্রে জানা গেছে, বাপেক্স্র সূত্র জানায়,  ভোলা জেলায় মোট ৩টি গ্যাস ক্ষেত্র’র ৯টি কূপ রয়েছে। এগুলো হলো বোরহানউদ্দিন উপজেলার শাহাবাজপুর গ্যাস ক্ষেত্র ৬টি কূপ, সদরের ভেদুরিয়া ইউনিয়নের ভোলা নর্থ’র ২টি ও সর্বশেষ ইলিশা গ্যাস ক্ষেত্রের ইলিশা ১ কূপ।  ভোলায় মজুদিকৃত গ্যাসের পরিমান ১.৭ টিসিএফ। গত ২২মে ভোলার ইলিশা-১ নামের কূপটিকে দেশের ২৯তম গ্যাস কূপ হিসেবে ঘোষণা করা হয়েছে।

১৯৯৪-৯৫ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান মিলে। এর পর থেকেই একের পর এক গ্যাস কূপের সন্ধান পাওয়া যায়।

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...