হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৪
৩৯৩
হাসনাইন আহমেদ মুন্না: ভোলায় চলতি মৌসুমে আখের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এখানে লক্ষ্যমাত্রার চেয়ে ৮১ হেক্টর বেশি জমিতে আখের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলনও এসেছে বেশ ভালো। ইতোমধ্যে আখ বাজারে উঠতে শুরু করেছে। কর্তন সম্পন্ন হয়েছে প্রায় ৩৫ ভাগ জমির আখ। আর গত বছরের চেয়ে এবার বাজার দর বেশি থাকায় লাভবান হচ্ছে কৃষকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার আখ যাচ্ছে বিভিন্ন জেলায়।
কৃষকরা জানান, ভোলার মাটি ও আবহাওয়া আখ চাষের উপযোগী হওয়ায় এখানে আখ চাষের বাড়ছে। গত বছর এক’শ আখ মানভেদে বিক্রি হয়েছে দেড় হাজার টাকা থেকে সর্বোচ্চ আড়াই হাজার টাকা পর্যন্ত। এবছর সেই আখ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫’শ টাকা পর্যন্ত। আবহাওয়া অনুকূলে থাকা ও পোকা মাকরের আক্রমণ কম হওয়ায় আখের ফলন সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানান তারা।
সদর উপজেলার ভেদুরিয়া গ্রামের কৃষক মোস্তাফিজ রহমান বলেন, তিনি এবছর ২৪ শতাংশ জমিতে আখের চাষ করেছেন। এতে করে তার খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। আশা করছেন ৭০ থেকে ৭৫ হাজার টাকার আখ বিক্রি করতে পারবেন। ইতোমধ্যে তার আখ বিক্রি শুরু হয়েছে।
একই গ্রামের অপর চাষি ফরিদ মিয়া বলেন, এখন পর্যন্ত অখের বাজার দর ভালো রয়েছে। ব্যাপরীরা তাদের ক্ষেত থেকে আখ কিনে নিয়ে যায়। শেষ পর্যন্ত যদি বাজার এমন থাকে তবে তাদের বেশ ভালো হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীর বলেন, ভোলায় এবছর আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮৯ হেক্টর জমিতে বিপরীতে আবাদ হয়েছে ৫৭০ হেক্টর জমি। গতবছর হেক্টর প্রতি আখ পাওয়া গেছে ৪৮ মেট্রিকটন করে। এবছর ৫০ মেট্রিকটন করে ফলন পাওয়া আশা করা হচ্ছে। কৃষকদের জন্য ৫০ শতাংশ জমির অনকূলে প্রায় ৫০টি আখের প্রদর্শনীর ব্যাবস্থা রাখা হয়েছে এ বছর।
তিনি আরো বলেন, ভোলায় সাধারণত চিবিয়ে খাওয়ার দেশি প্রজাতির আখ বেশি চাষ করা হয়। বর্তমানে মাঠে আখের অবস্থা বেশ ভালো রয়েছে। কৃষকরা আখ চাষে লাভবান হচ্ছে। অনেক কৃষকই আখ চাষে আগ্রহী হয়ে উঠছে। আগামী এক মাসের মধ্যে শতভাগ জমির আখ কর্তন হবে। সব কিছু ঠিক থাকলে জেলায় আখের বাম্পার ফলন হবে। কৃষি বিভাগ থেকে চাষিদের সব ধরনের পরামর্শ সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত