লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৯
৪৬৯
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে ইলিশ সম্পদ উন্নয়ন সম্পর্কিত উপজেলা টাস্কফোর্স কমিটি এ সভা বাস্তবায়ন করে।
এ সময় বক্তারা বলেন, অবৈধ জালের ব্যবহার বন্ধে সচেতনতামূলক প্রচার-প্রচারণার কারণে বর্তমানে ইউনিয়নের অধিকাংশ জেলে বৈধ জাল ব্যবহার করছেন। এই ধারা অব্যাহত রাখতে স্ব-স্ব স্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়া ইউনিয়নে ইলিশ সম্পদ উন্নয়নের যে সমস্যা রয়েছে তা চিহ্নিত করে নিরসন করা হবে।
লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, ফিল্ড অফিসার মো. শরীফ হোসেন, ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মো. নূরনবী, জাতীয় মৎস্যজীবি সমিতির প্রতিনিধি মো. নিরব হোসেন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির প্রতিনিধি মো. ছালাউদ্দিন, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি বেল্লাল হোসেনসহ স্থানীয় ইউপি সদস্য, বিদ্যালয়-মাদরাসার শিক্ষক, মৎস্যজীবি এবং মৎস্য আড়তদাররা উপস্থিত ছিলেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত