বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৪৩
৪২৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রফেসর গোলাম জাকারিয়া কমিশনার, কামাল হোসেন সাধারণ সম্পাদক, জুন্নু রায়হান যুগ্ম সম্পাদক এবং মাহাবুব আলমকে কোষাধ্যক্ষ করে ১৩ সদস্যের ভোলা জেলা রোভার স্কাউটস এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ভোলা জেলা রোভার স্কাউটস এর ১৬তম ত্রৈ-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মৌখিক ভোটে এই নতুন কমিটি নির্বাচন করা হয়।
বাংলাদেশ রোভার স্কাউটস এর আঞ্চলিক উপকমিশনার ও ভোলা জেলা রোভারের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান পিআরএস এর সভাপতিত্বে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মো: আলমগীর হোসাইন, বরিশাল বিভাগীয় রোভার নেতা প্রফেসর এ.বি.এম. ফখরুজ্জামান এলটি, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর, সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার, ভোলা জেলা রোভারের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও বরিশাল রোভার অঞ্চলের পরিচালক কাজী আসিফুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রসাশক মো: আরিফুজ্জামান এর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হর। এসময় বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন জেলা রোভার স্কাউটস সাবেক সম্পাদক মো: কামাল হোসেন। আয় ব্যয়ের হিসাব পেশ করেন সাবেক কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম।
পরে উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট টিম গঠনের নির্দেশ দিয়েছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটস টিম গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাকিদ দিয়েছেন জেলা প্রশাসক। এসময় তিনি বলেন রোভার স্কাউটস এর একটি নিজস্ব ভবন প্রয়োজন। এজন্য জমি খুজতে হবে। জমি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত