বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৮
২৭৮
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২১৫ কোটি ২৯ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করছে।
জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৩৩ কেজি ৩৪ গ্রাম স্বর্ণ, ৩৫ কেজি ৭৫৮ গ্রাম রূপা, ২ লাখ ৮৬ হাজার ৮৯২টি কসমেটিক্স, ১৮ হাজার ৩২১টি ইমিটেশন গহনা, ১৯ হাজার ৮৫৭টি শাড়ী, ৭ হাজার ৩২৩টি থ্রিপিস, শার্টপিস, চাঁদর ও কম্বল, ১ হাজার ৬২৮ ঘনফুট কাঠ, ৯ হাজার ৯৩২ কেজি চা পাতা, ৫১ হাজার ৮৯০ কেজি কয়লা, ২টি কষ্টি পাথরের মূর্তি, ৪টি ট্রাক-কাভার্ডভ্যান, ৫টি পিকআপ, ২টি প্রাইভেটকার, ৮টি চাঁন্দের গাড়ী, ১৯টি সিএনজি ও ইজিবাইক এবং ৬৪টি মোটরসাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ১৮ রাউন্ড গুলি।
এছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ২১ লাখ ৮৫ হাজার ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি ৪২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৯ কেজি ৫৪৬ গ্রাম হেরোইন, ১০ হাজার ৪২৮ বোতল ফেনসিডিল, ২৪ হাজার ৭১৭ বোতল বিদেশী মদ, ৯৫৮ লিটার বাংলা মদ, ৪ হাজার ৬৪৪ ক্যান বিয়ার, ১ হাজার ২১৫ কেজি গাঁজা, ৪ লাখ ৪৫ হাজার ২৫ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৬৫ হাজার ৩৪৭টি নেশাজাতীয় ইনজেকশন, ৭ হাজার ৫০৫টি ইস্কাফ সিরাপ, ২ কেজি ৫০০ গ্রাম কোকেন, ২ হাজার ৭৪২ বোতল এমকেডিল-কফিডিল, ২৬ হাজার ৫০২টি এ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট, ১৩ লাখ ৩১ হাজার ৫৫৬ পিস বিভিন্ন ধরনের ঔষধ এবং ২১ হাজার ১৮৪টি অন্যান্য ট্যাবলেট ।
গত মাসে সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৭৩ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ২৮ জন বাংলাদেশী ও ৪ জন ভারতীয় এবং ১২৪ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সুত্র বাসস
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন
বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত