অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

দক্ষিনাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস ব্যাবহারের দাবীতে বিক্ষোভ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:১০

remove_red_eye

৪৫৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : অগ্রাধিকার ভিত্তিতে দক্ষিনাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস ব্যাবহার এবং ঠিকাদারি  প্রতিষ্ঠান ইন্ট্রাকোর সাথে গ্যাস বিক্রয় চুক্তি বাতিলসহ ভোলার ঘরে ঘরে আবাসিক গ্যাস সংযোগ, ইপিজেড ও বিশেষ শিল্পাঞ্চল, ভোলা-বরিশাল ব্রিজ নির্মানের  দাবীতে ভোলায় বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাব সামনে থেকে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে দক্ষিনাঞ্চল নাগরিক আন্দোলন কমিটির আহ্বায়ক মোবাশ্বির উল্লাহ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন,সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী ,  ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক  মোঃ ইউনুছ,  প্রবীন সাংবাদিক আবু তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, আয়োজক কমিটির  ভোলা জেলা গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির সদস্য সচিব কামরুজ্জামান বাহাউদ্দিন ।
এসময় বক্তারা , ভোলাসহ দক্ষিণাঞ্চলের জনগণকে বঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহ বন্ধের পাশাপাশি ভোলায় শিল্পাঞ্চল ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়ার দাবি জানান। ভোলার গ্যাস জেলার চাহিদা পূরণসহ দক্ষিনাঞ্চলের চাহিদা পূরণ করতে ভোলা-বরিশাল ব্রিজ দ্রæত নির্মান কাজ কাজ শুরু করা প্রয়োজন বলেও জানান আন্দোলনকারীরা।
 এ সময় ডাক্তার মনিষা অভিযোগ করে বলেন, ভোলার গ্যাস দিয়ে ভোলাতে ও পাশপাশি বরিশাল অঞ্চলে  শিল্পায়নের অপার সম্ভাবনা থাকার পরও  তা না করে ওই গ্যাসে  সিলিন্ডারে এলপিজি করে দেশের নির্দিষ্ট স্থানে নিতে সুন্দরবন কোম্পানীর সঙ্গে চুক্তি করেছে ইন্ট্রাকো নামের একটি কোম্পানী। এটি একটি চক্রান্ত বলেও দাবি করেন।  

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...