বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:১০
৪৬৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : অগ্রাধিকার ভিত্তিতে দক্ষিনাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস ব্যাবহার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্ট্রাকোর সাথে গ্যাস বিক্রয় চুক্তি বাতিলসহ ভোলার ঘরে ঘরে আবাসিক গ্যাস সংযোগ, ইপিজেড ও বিশেষ শিল্পাঞ্চল, ভোলা-বরিশাল ব্রিজ নির্মানের দাবীতে ভোলায় বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাব সামনে থেকে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে দক্ষিনাঞ্চল নাগরিক আন্দোলন কমিটির আহ্বায়ক মোবাশ্বির উল্লাহ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন,সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী , ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোঃ ইউনুছ, প্রবীন সাংবাদিক আবু তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, আয়োজক কমিটির ভোলা জেলা গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির সদস্য সচিব কামরুজ্জামান বাহাউদ্দিন ।
এসময় বক্তারা , ভোলাসহ দক্ষিণাঞ্চলের জনগণকে বঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহ বন্ধের পাশাপাশি ভোলায় শিল্পাঞ্চল ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়ার দাবি জানান। ভোলার গ্যাস জেলার চাহিদা পূরণসহ দক্ষিনাঞ্চলের চাহিদা পূরণ করতে ভোলা-বরিশাল ব্রিজ দ্রæত নির্মান কাজ কাজ শুরু করা প্রয়োজন বলেও জানান আন্দোলনকারীরা।
এ সময় ডাক্তার মনিষা অভিযোগ করে বলেন, ভোলার গ্যাস দিয়ে ভোলাতে ও পাশপাশি বরিশাল অঞ্চলে শিল্পায়নের অপার সম্ভাবনা থাকার পরও তা না করে ওই গ্যাসে সিলিন্ডারে এলপিজি করে দেশের নির্দিষ্ট স্থানে নিতে সুন্দরবন কোম্পানীর সঙ্গে চুক্তি করেছে ইন্ট্রাকো নামের একটি কোম্পানী। এটি একটি চক্রান্ত বলেও দাবি করেন।
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত