অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন : আইনমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

২৯১

ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি সংক্রান্ত বক্তব্য দিয়ে ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাইবার নিরাপত্তা আইন বিষয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে আয়োজিত এক আলোচনা  সভায় অংশগ্রহণ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই মন্তব্য করেন। আইনমন্ত্রী  বলেন, তার (ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া হাইকোর্ট এলাকায় গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিষয়টি নিয়ে আইনমন্ত্রী বলেন, এমরান আহম্মদ ভূঁইয়া এটর্নি জেনারেল অফিসের দায়িত্বপ্রাপ্ত একজন ডিএজি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)। তিনি যদি সাংবাদিকদের সামনে কথা বলেন, তাহলে  হয় তার পদত্যাগ করে কথা বলা উচিত, অথবা এটর্নি জেনারেলের অনুমতি নিয়ে কথা বলা উচিত। তিনি সেটি করেননি, তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে খোলাচিঠি (বিবৃতি) পাঠিয়েছেন বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় দেড় শতাধিক ব্যক্তি। তাদের মধ্যে নোবেলজয়ীরাও রয়েছেন। শিকাগোভিত্তিক জনসংযোগ প্রতিষ্ঠান সিজিয়ন পিআর নিউজওয়্যার তাদের ওয়েবসাইটে গত ২৮ আগস্ট এই চিঠি প্রকাশ করে।  সোমবার হাইকোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডেপুটি  এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। তিনি বলেন,  ড. ইউনূসের বিরুদ্ধে মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা ওই বিবৃতি বিষয়ে এটর্নি জেনারেলের কার্যালয় থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়ার কথা রয়েছে। এমন দাবি করে এমরান বলেন, ‘ এটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে এতে স্বাক্ষর করার জন্য নোটিশ করা হয়েছে। আমি সিদ্ধান্ত  নিয়েছি, এ বিবৃতিতে স্বাক্ষর করব না।’ তিনি বলেন, ‘এটি আমার নিজস্ব চিন্তা। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ শতাধিক ব্যক্তি যে বিবৃতি দিয়েছেন, তার সঙ্গে আমি একমত।’
এদিকে আজ এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, এটর্নি জেনারেল অফিস থেকে  ড. ইউনূসের বিপক্ষে বিবৃতির কোনো নির্দেশনা বা নোটিশ দেয়া হয়নি। নিশ্চিতভাবে কোনো পক্ষকে খুশি করার জন্য ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া এটা বলেছেন। নিশ্চয়ই এখানে তার কোনো উদ্দেশ্যে ছিল।
এটর্নি জেনারেল আজ তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।  এটর্নি জেনারেল বলেন, ‘যদি তাকে কেউ বিবৃতিতে স্বাক্ষর করতে বলতো, তার তো উচিত ছিল এটর্নি জেনারেল হিসেবে আমাকে জিজ্ঞেস করা। কিন্তু তিনি আমার সঙ্গে কোনো কথাই বলেননি। গতকাল ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া ছুটিতে ছিলেন। কিন্তু কোর্ট প্যান্ট পরে এসে তিনি সরাসরি সাংবাদিকদের কাছে ব্রিফ করেছেন। এখানে নিশ্চয় তার কোনো উদ্দেশ্য আছে।’ তিনি আরো বলেন, এটর্নি জেনারেল অফিসে কোন ওয়াটসআপ গ্রুপ নেই।
ডিএজি এমরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে  এটর্নি জেনারেল বলেন, ‘আমি তার নিয়োগকারী কর্তৃপক্ষ না। তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’

সুত্র বাসস

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...