অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে : হুইপ ইকবালুর রহিম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

২৯৩

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বে বিশ্বের বুকে একটি স্মার্ট বাংলাদেশ রুপান্তরিত হবে। 
আর আজকের শিক্ষার্থীরাই হবে সেই স্মার্ট দেশের কারিগর। আধুনিক জ্ঞান, বিজ্ঞান প্রযুক্তিতে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।
 আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহরে ইনস্টিটিউট এর আয়োজনে ইনস্টিটিউট প্রাঙ্গনে সদর উপজেলায় ১ হাজার ১৪ জন এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি  এসব কথা বলেন।
বিএনপির নানা ষড়যন্ত্রের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।   ইকবালুর রহিম আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশকে ধ্বংস করে দিয়েছিল। শিক্ষাঙ্গনে কলমের বদলে মাদক ও অস্ত্র দেয়া হয়েছিল। জঙ্গিবাদ ও সন্ত্রাস করে দেশ আবারও পাকিস্তান বানাতে চেয়েছিল বিগত বিএনপি জামাত সরকার। দেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করতে নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেন আজ দেশের এত উন্নয়ন। উন্নয়ন ও অগ্রতিতেও বিএনপির নানান ষড়যন্ত্র করছে। বিএনপির নানান ষড়যন্ত্রেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এই দেশ। আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান তিনি। 
দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করীম,দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সম্মাননা অনুষ্ঠানে আহবায়ক মোঃ সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর ইনস্টিটিউট এর আভ্যন্তরীন হিসাব পরীক্ষক আতিকুর রহমান নিউসহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হারুন অর রশীদ।
আলোচনা সভা শেষে তিনি ১ হাজার ১৪ জন কৃতী এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া ইনস্টিটিউট প্রাঙ্গণে ব্যাপী এক বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্প  অনুষ্ঠিত হয়।

সুত্র বাসস

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...