হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:০৭
৪৬২
হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহ সহ) সম্পর্কিত বর্তমান মনোভাব, জ্ঞান, আচরণ ও চর্চা বিষয়ক জরিপ ফলাফল অবহিতকরণ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহার সভাপতিত্ব এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিসেফ- এর বরিশাল বিভাগীয় সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার ফরিদ আলম, প্রকল্প সমন্বয়কারী রেখা ইয়াসমিন, সিনিয়র সাংবাদিক হাসনাইন আহমেদ মুন্না, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, শিশুরা বিভিন্নভাবে সহিংসতার শিকার হয়। শিশুদের প্রতি সবধরনের সহিংসতা বন্ধে সবাইকে সজাগ হতে হবে। বাল্যবিহে বন্ধে আরো সচেতনতা সৃষ্টি এবং এর কুফল সম্পর্কে প্রচারণা চালানোর প্রতি তিনি গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, কাজী, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী-সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত