অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভারত মহাসাগরীয় অঞ্চলে সুষম উন্নয়নের জন্য আইওআরএ-এর প্রশংসা করেছেন রাষ্ট্রপতি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

৪৩০

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন আজ ভারত মহাসাগর অঞ্চলে টেকসই প্রবৃদ্ধি ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন জোরদারে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) প্রশংসা করেছেন। 
আসিয়ান শীর্ষ সম্মেলনের সাইডলাইনে আইওআরএ মহাসচিব ড. সালমান আল ফারিসি এখানে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। 
বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ব্রিফিংকালে জানিয়েছেন, ‘রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অ্যাসোসিয়েশন পরিচালনা করার জন্য আইওআরএ সেক্রেটারি জেনারেলের নেতৃত্বের প্রশংসা এবং আইওআরএ এর লক্ষ্য অর্জনে তার টিমের চমৎকার প্রচেষ্টার প্রশংসা করেছেন।’ 
এখানে  জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এর ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম ‘পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে বাংলাদেশের রাষ্ট্রপতি এখন ইন্দোনেশিয়া সফরে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার সাথে রয়েছেন।
মোমেন জানান, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশ নভেম্বর ২০২১ থেকে অক্টোবর ২০২৩ মেয়াদের জন্য আইওআরএ’র সভাপতির দায়িত্ব পালনের সৌভাগ্য লাভ করেছিল। বাংলাদেশ আইওআরএ এর লক্ষ্য ও কার্যক্রমকে উচ্চ গুরুত্ব দেয়।
তিনি আরও বলেছেন, বাংলাদেশ আইওআরএ’র ছয়টি অগ্রাধিকার ক্ষেত্র এবং দুটি ক্রস-কাটিং ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাবে।
রাষ্ট্রপতি বলেন, আইওআরএ সভাপতিত্বকালে বাংলাদেশ দীর্ঘদিনের কিছু অমীমাংসিত প্রশাসনিক সমস্যা সমাধানে এবং আইওআরএ -এর ইন্দো-প্যাসিফিক আউটলুক চূড়ান্তকরণ, সৌদি আরবকে আইওআরএ-এর সংলাপে অংশীদার করার প্রক্রিয়া সম্পন্ন এবং ইইউ-এর সংলাপ অংশীদারিত্বের ইস্যুটিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আসিয়ান সেক্রেটারিয়েট এবং আইওআরএ সেক্রেটারিয়েটের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রশংসা করে আশা প্রকাশ করেন যে, এটি ২৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।
তিনি আইওআরএ সভাপতি হিসেবে বাংলাদেশের দায়িত্বপালকালে আন্তরিক সহযোগিতা ও সমর্থন দেয়ার জন্য ড. সালমান আল ফারিসিকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে এটি অব্যাহত থাকবে।
আইওআরএ মহাসচিব ভারত মহাসাগর অঞ্চলের মধ্যে টেকসই প্রবৃদ্ধি ও সুষম উন্নয়ন জোরদার করতে আন্তঃসরকার সংস্থা আইওআরএ এর সামগ্রিক কার্যক্রম সম্পর্কে বাংলাদেশের রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তিনি আইওআরএ স্টেকহোল্ডারদের স্বার্থ নিশ্চিত করতে এবং নীল অর্থনীতির সম্ভাবনা অন্বেষণে বাংলাদেশের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন।
আইওআরএ মহাসচিব সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাপক উন্নয়নেরও প্রশংসা করেন যা বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মোঃ খোরশেদ আলম এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

সুত্র বাসস





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...