অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:০৩

remove_red_eye

৩১৫

লালমোহন প্রতিনিধি : প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোলার লালমোহনে প্রতিষ্ঠা করা হয়েছে নূরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ল্যাব। তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করে গড়ার লক্ষ্যে ফ্রি ল্যান্সিংয়ে উদ্বুদ্ধ করতে ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইনের উপর কোর্স করা হচ্ছে এ প্রশিক্ষণ কেন্দ্রে। বৃহস্পতিবার হাজী নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় প্রশিক্ষাথীনার্থীরা আইসিটি প্রশিক্ষণ নিয়ে নিজেদের লক্ষ্যের কথা তুলে ধরেন।
এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ২০১৮ সাল থেকেই লালমোহন ও তজমুদ্দিন উপজেলায় ফ্রি আইসিটি প্রশিক্ষণ চলছে। এর মাধ্যমে এযাবৎ কয়েকটি ব্যাচ বের হয়ে সফলভাবে ফ্রিল্যান্সিং করে আয় করছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীতেও এই ফ্রি আইসিটি ল্যাব ভূমিকা রাখবে।
এমপি শাওন পরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় কলেজ অধ্যক্ষ মো. নূরুল আমিন শাজাহান, জিহাদুল ইসলাম মুরাদ, প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ফয়সাল আমিন তন্ময় ও বিভিন্ন শিক্ষকগণ উপস্থিত ছিলেন।     
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এমপি শাওন সার্বিক পরিস্থিতি ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রশংসা করার পাশাপাশি এ ধারা অব্যাহত রাখার নির্দেশ দেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...