বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৭
৩১৬
মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহতের ঘটনায় জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা মরক্কোর এই বিপদের সময় বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সবধরনের সাহায্য-সহযোগিতার জন্য আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আরো বলেন, এই ভয়াবহ ভূমিকম্পে মরক্কোর জনগণের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
তিনি আশা প্রকাশ করেন, মরক্কো সরকার ও জনগণ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দ্রুততম সময়ে কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং আহতরা দ্রুত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠবেন।
বিরোধীদলীয় নেতা আরও বলেন,"এই ভয়াবহ দুর্যোগে নিহত ও আহত সকলের পরিবারের সদস্য এবং মরক্কোর জনগণের সাথে আমরাও গভীরভাবে শোকাহত।"
বিরোধীদলীয় নেতা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সুত্র বাসস
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন
বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত