বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১০
২৪৫
বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে র্যাগিংয়ের খবর সংগ্রহকালে ৭ সাংবাদিকের ওপর হামলায় জড়িত দুই চিকিৎসকের বহিষ্কার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা।
বরিশাল নগরীর সদর রোডে আজ বেলা সাড়ে ১১টা এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) অধিভূক্ত বরিশাল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ হয়।
বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সহ-সভাপতি আফরোজা আক্তার পিউ, যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, নির্বাহী সদস্য নূরে জান্নাত আখতার সীমা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, চারুকলার সংগঠক অ্যাডভোকেট সুভাস দাস নিতাই, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, হামলার শিকার সিনিয়র সাংবাদিক ফিরোজ মোস্তফা, বাসসের সংবাদদাতা শুভব্রত দত্ত প্রমুখ।
বিএফইউজে'র সভাপতি ওমর ফারুক বলেন, স্বনামধন্য চিকিৎসকদের মধ্যে দুর্বৃত্তরা ঢুকে পড়েছে। এই দুর্বৃত্তরাই ছাত্রী র্যাগিংয়ের ঘটনা আড়াল করতে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। হামলার পর তদন্ত প্রতিবেদনের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে। আমরা অবিলম্বে বিচার দাবি করে জড়িত চিকিৎসকদের নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রী বরাবর পাঠাবো। স্থানীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ সব দপ্তরে প্রেরণ করবো। তিনি বলেন- আমরা বলে যেতে চাই, বিএফইউজের সদস্যদের ওপর হামলা করলে রেহাই পাওয়া যাবে না। তাই আমরা দাবি জানাচ্ছি, জড়িতদের অবিলম্বে কলেজ থেকে বহিষ্কার করা হোক। নয়তো কঠোর আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের অধিকার আদায় করা হবে।
সুত্র বাসস
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক