বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৮
৪০৫
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রেরণের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের ওয়েব টিম। বিগত বছরগুলোর মত এবারও ২৮ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার জন্মদিনকে কেন্দ্র করে 'থ্যাংক ইউ পিএম' ক্যাম্পেইন চালু করেছে ওয়েব টিম।
ওয়েব টিমের পক্ষ থেকে দেয়া এক পোস্টে লেখা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদলে যাওয়া বাংলাদেশের ছাত্র, তরুণ, যুবক, মধ্যবয়সী, বৃদ্ধ মানুষ সবাই যার যার যায়গা থেকে
দেশের জন্য তাঁর অসামান্য অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে ভিডিও বার্তা প্রেরণ করুন।’
গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্মিত বিভিন্ন অবকাঠামো, করোনাকাল ও ভ্যাকসিনে শেখ হাসিনার ভূমিকা, বিদ্যুৎ সুবিধা, আশ্রয়ণ প্রকল্পসহ নিজ নিজ এলাকার জীবনমান উন্নয়নে নির্মিত বিভিন্ন স্থাপনা নিয়ে ভিডিও চিত্র ধারণ করে যে কেউ প্রধানমন্ত্রীকে ভিডিও শুভেচ্ছা বার্তা পাঠাতে পারবেন বলে জানায় আওয়ামী লীগের ওয়েব টিম। এ প্রসঙ্গে ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ বলেন, বিগত কয়েক বছর ধরেই আমরা এই আয়োজন করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে যে কেউ এই ভিডিও বার্তা প্রেরণ করতে পারেন, যা আমরা প্রচার করবো আমাদের অফিসিয়াল প্লাটফর্মগুলোতে।
ভিডিও পাঠানোর নিয়মাবলীতে লেখা রয়েছে, ভিডিও’র ফরম্যাট হতে হবে এমপিফোর, এমওভি বা এমটিএস। ভিডিও’র ফ্রেম সাইজ ৭২০ পি থেকে ফোরকে। আর দুই থেকে পাঁচ মিনিট হবে ভিডিও’র দৈর্ঘ্য। প্রত্যেকে এক বা একাধিক বিষয়েও ভিডিও পাঠাতে পারবেন। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে ভিডিও পাঠাতে হবে।
ভিডিও প্রেরণ করতে পারবেন যে কোনো ড্রাইভ’র ওপেন লিঙ্ক কপি করে অথবা হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে +৮৮০১৩১২-১১১৯৭১ এই নম্বরে। এ ছাড়াও ভিডিও’র ড্রাইভ-লিঙ্ক মেইল করতে পারেন [email protected] এই মেইলে।
ওয়েব টিমের পক্ষ থেকে জানানো হয়, ভিডিওতে অবশ্যই 'Thank You PM' উল্লেখ করবেন, অথবা ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী’ উল্লেখ করবেন।
সুত্র বাসস
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন
বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত