অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জেলে নিহত

ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৫০

remove_red_eye

৪০৭

ইসতিয়াক আহমেদ : ভোলা সদর উপজেলার ইলিশায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটিকে জেরে ছুরিকাঘাতে মোঃ রাসেল (১৯) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রধান আসামি মো: রিয়াজকে আটক করেছে । শনিবার সকালে ইলিশা মাছ ঘাট এলাকায় এঘটনা ঘটে। নিহত রাসেল ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ তোফাজ্জেল হোসেন ভান্ডারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার ইলিশা মাছ ঘাটে আক্তার মাঝির নৌকার জেলে রাসেল ও রিয়াজ জাল সেলাই করছিলেন। এসময় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াজ জাল কাঁটার ছুড়ি দিয়ে রাসেলের গলায় আঘাত করলে সে মাটিতে লুটিযে পড়ে। এসময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাসেলকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা ইলিলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রিয়াজকে আটক করা হয়েছে এবং হত্যা কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...