বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২১
২৯২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও আত্মশক্তি জোরদার এবং বিষন্নতা দূর করতে হবে।
আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ক্যাম্পাসে এক সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আত্মহত্যা বিশ্বজুড়ে একটি বড় সমস্যা এবং একটি চরম অগ্রহণযোগ্য কাজ। শিক্ষক, বন্ধু, পরিবার ও প্রতিবেশীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আত্মহত্যা নিরসন করা সম্ভব।
আত্মহত্যা প্রতিরোধে পেশাগত ও নৈতিক দায়িত্ব হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষক ও অ্যালামনাইসহ সকলের প্রতি উপাচার্য আহ্বান জানান।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই র্যালির আয়োজন করে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘কর্মের মাধ্যমে আশা তৈরি করি’।
র্যালিতে ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হক এবং বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সুত্র বাসস
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন
বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত