বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:১৯
৩৯২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় গত দুই মাসে ২৬টি ধর্ষন ও ১১৮ টি নারী নির্যাতন এর মামলা এবং ৭৪টি মাদকের চালান জব্ধ করা হয়েছে।
রবিবার সকালে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ তথ্য তুলে ধরেন।
ভোলায় গেল দুই মাসে ৭৪টি মাদকের চালান জব্ধ করা হলেও বাইরে থেকে গেছে ইবাবাসহ মাদক ব্যবসায় পুজিবিনিয়োগকারী। আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এ নিয়ে ক্ষোভ জানান কমিটির সদস্যগণ। বৈঠকে জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, বিষয়টি গুরুত্বপূর্ন কারা এই বিনিয়োগকারী। তাদের খুঁজে তালিকা তৈরী করে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সাহাকে নির্দেশ দেন জেলা ম্যাজিস্ট্রেট। বৈঠকে জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মোঃ নজরুল ইসলাম গোলদার অভিযোগ করেন, কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার পিচ ইয়াবার চালান জব্ধ করার রেকর্ড রয়েছে, তেমনি পুলিশ বাহিনীর অভিযানে কয়েক মাসে লক্ষাধিক পিচ ইয়াবা, ও গাঁজার চালান জব্ধ করা হয়। পরিবহনকারীদের আটক করা হয়ে থাকে। কিন্তু যাদের লাখ লাখ টাকার পুঁজিতে ওই সব মাদকের চালান আসে তারা থেকে যায় আড়ালে। ফলে এদের আটক করলে জেলায় মাদক প্রবেশ করতে পারবে না। আগামী প্রজন্মকে বাঁচাতে হলে মাদকের চালান আসা বন্ধ করার দাবি জানান বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম । অভিযোগ ওঠে, কয়েক মাস আগে মাদক ব্যবসায়ীদের কথোপোকথন ( চট্টগ্রাম ও ভোলার মধ্যে) ভিডিও ও অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও তাদের আটক করা হয় নি। ওই সব মাদককারবারীদের বিভিন্ন অফিসেও দেখা যায়। এদের চিহ্নিত করা প্রয়োজন।
অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সাহা জানান, মাদক নির্মূল করার জন্য তাদের বিশেষ টিম কাজ করছে। কোস্টগার্ড দক্ষিণ জোন কমান্ডার এর প্রতিনিধি অপারেশন অফিসার লে. মেহেদী জানান, কোস্টগার্ড নদী অঞ্চলে কাজ করলেও ভোলায় মাদক প্রবেশ করে নৌ-পথে। গত দুই মাসে কোস্টগার্ড রেকর্ড সংখ্যক ইয়াবা জব্ধ করে । তিনিও জানান মূল হোতাদের বিনিয়োগ বন্ধ করা গেলে মাদক চালান আসা বন্ধ হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে আগামী নির্বাচনকে সামনে রেখে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বা মহড়া এই সব বিষয় যাতে না ঘটে সেদিকে লক্ষ্যরাখার জন্য বলা হয়।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত