অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ ৩ জন নিহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪১

remove_red_eye

৩৮৪

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) রাতে সিলেট জেলার ওসমমানী নগর ও জকিগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এই ৩ জনের প্রাণহানি ঘটে। রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুরে এই দূর্ঘটনা ঘটে। সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো.সম্রাট তালুকদার এতথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সুত্র জানায়, রোববার রাত সাড়ে ৮টার  দিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার উপজেলার ইলাশপুরে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক পারাপারের সময় মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন। নিহতরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালাম বেগম (৫২) ও তার পুত্র আব্দুল কাইয়ুম (৩২)। তারা ইলাশপুরস্থ একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতল মর্গে পাঠান। সোমবার দুপুরে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে।
এদিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষেস্থানীয় আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম (৪৫) নিহত হন । রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুল সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পারকুল বড়বাড়ির মৃত রইছ মিয়ার ছেলে। তিনি রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ফখরুল ইসলাম কানাইঘাট থেকে সিএনজি অটোরিকশাযোগে সিলেট শহরে আসছিলেন। রাত ৮টার দিকে অটোরিকশাটি সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফখরুলসহ ৩ জন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে ফখরুল ইসলাম মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুত্র বাসস

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

আরও...