অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

মাখোঁ ‘জলের গান’ স্টুডিও পরিদর্শন করেন, একতারা বাজান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৪

remove_red_eye

২৮২

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গতরাতে (রবিবার) রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর সংগীতশিল্পী, গীতিকার এবং যন্ত্রশিল্পী রাহুল আনন্দের ব্যক্তিগত স্টুডিও পরিদর্শন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৈশভোজে যোগদানের পর ফ্রান্সের প্রেসিডেন্ট রাহুলের স্টুডিও পরিদর্শন করেন।  সেখানে তিনি রাহুলের গাওয়া লোকগান শোনেন এবং তার কাছ থেকে বাংলাদেশের জনপ্রিয় বাদ্যযন্ত্র একতারা বাজানোর চেষ্টা করেন।
রাহুল এবং তার চিত্রশিল্পী স্ত্রী উর্মিলা শুক্লার ধানমন্ডির ভাড়া বাড়িতে স্থাপিত স্টুডিওতে মাখোঁর ৪০ মিনিট কাটানোর কথা ছিল। তবে, ফরাসি প্রেসিডেন্ট সেখানে দেড় ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন, গান উপভোগ করেছেন এবং জলের গান শিল্পীদের সঙ্গে আড্ডা দিয়েছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মাখোঁর সাথে ছিলেন। এছাড়া আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারাসহ অন্যান্য শিল্পীরাও এ সময় উপস্থিত ছিলেন।
রাহুল আনন্দ বলেন, ‘তিনি (মাখোঁ) আমাকে একটি কলম উপহার দিয়েছেন এবং এই কলম দিয়ে প্রকৃতি এবং জীবনের গান ও কবিতা লিখতে বলেছেন। একদিন তিনি সেই সঙ্গীত শুনবেন।’
রাহুল আনন্দ তিনি লালন, প্রতুল মুখার্জি, আব্বাস উদ্দিন ও আবদুল আলিমের গান পরিবেশন করেন এবং এ সময় মাখোঁকে গভীর মনোযোগ সহকারে গান শুনতে দেখা যায়।
এর পাশাপাশি সফরকালে মাখোঁ নৌকা ভ্রমণ, সাংস্কৃতিক কর্মকান্ড ও রাজনৈতিক সংলাপে অংশ গ্রহন করেন এবং বাংলাদেশী রান্নার স্বাদ নেন।  
সফর শেষে আজ বিকেলে তিনি ঢাাকা ত্যাগ করেন।

সুত্র বাসস

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

আরও...