বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৪৫
৩৬৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় নসিমন উল্টে মো. আল আমিন (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত আল আমিন সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মো. রুহুল আমিনের ছেলে। এ ঘটনায় তার সাথে থাকা আরো পাঁচজন শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে সদর উপজেলা থেকে একটি নসিমনে করে ঢালাইয়ের মিক্সার মেশিনসহ ১০-১৫জন নির্মাণ শ্রমিক দৌলতখান উপজেলায় কাজে যাচ্ছিলেন। এসময় বাংলাবাজার এলাকার ব্রিজ থেকে নামার সময় নসিমনটি উল্টে ৬জন শ্রমিক গুরুতর আহত হয়। আহতরা হলেন মঞ্জু (৩০), মো. বাবুল (৪৫), নুরউদ্দিন (৩৯), আব্দুল্লাহ (২২) ও আজিজল (৬০) ও মো. আল আমিন (৩৫) । এদের সকলের বাড়ি শিবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।
পরে খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন নামের এক শ্রমিক মারা যায়।
ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. লিটন আহমেদ সাংবাদিকদের জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহতের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে এক জনের মৃত্যু হয়।
ভোলা সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, নসিমন উল্টে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল যেহেতু ভোলা সদর ও দৌলতখান থানার সীমানাবর্তী এলাকা। তাই ঘটনাস্থল নির্ধারণ করে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত