অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

৪১৮

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সকাল ৯ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাকিবুল হাসান বাসস’কে জানান, বুধবার  গতরাত ৩টা ৪১ মিনিটের সময় রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। রাত ৩টা ৪২ মিনিটের সময় ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। প্রথম ইউনিট ৩টা ৫২ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। 
এরপর একে একে ফায়ার সার্ভিসের হেড কোয়াটার থেকে ৩টি ইউনিট, মোহাম্মদপুর ৩টি, কল্যণপুর-৩, হাজারীবাগ-২, মিরপুর-২, তেজগাঁও -১, পলাশী-২ ও  সূত্রাপুর -১ টি ইউনিটসহ মোট ১৭টি ইউনিট আগুন নির্বাপনে অংশ নেয়। এছাড়া  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় পুলিশ, সেনা, নৌ, বিজিবি  ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপণ সাহায্যকারী দল।
তবে, এ অগ্নিকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এখন আগুনের ড্রাম্পিংয়ের কাজ চলছে। 
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, মোহাম্মদপুর কৃষি মার্কেটে বিভিন্ন ধরনের প্রায় শতাধিক দোকানপাট- ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তবে, এই বিশাল মার্কটটি ছিল টিনসেট।  অগ্নিকান্ডের কারণে মার্কেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মালামাল ভস্মীভূত হয়েছে। 
এক প্রশ্নের জবাবে রাকিবুল হাসান জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যানি। অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

সুত্র বাসস





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...