বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৫
৪৫৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা ও কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে ভোলায় প্রচারাঅভিযান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ১৪সেপ্টেম্বর)ভোলার রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রচার অভিযান শুরু হয়। ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম এর যৌথ আয়োজনে ও নারীপক্ষের অধিকার এখানে, এখনই (জঐজঘ-২) প্রকল্প সহযোগীতায় এই প্রচার অভিযান এর আয়োজন করা হয়। সকালে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রর ডা. মাহাতাব উদ্দিন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর প্রধান নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু, তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম প্রধান সম্মনয়কারী আব্দুল্লাহ নোমান,সদস্য রিয়া,মিরাজ,তাবাসুম,বর্ষা ও জেরিন। প্রচার অভিযানে ৬ষ্ঠ থেকে ৮ অষ্টম শ্রেনী পর্যন্ত ১৫০ জন শিক্ষার্থী এতে অংশ নিবে। প্রচারাঅভিযানে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকাল ও এ সময়ে করনীয় কি,স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান অর্জন ও কৈশোরকালীন সময়ে সেবা সম্পর্কে ধারনা প্রধান করা হবে। এছাড়াও বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকালের পরিবর্তন,কিশোরীদের মাসিক বা ঋতু¯্রাব, কিশোরদের স্বপ্নদোষ, বাল্যবিবাহ,জেন্ডার বিষয়ে আলোচনা করা হয়ে থাকে।আলোচনা সভায় বক্তরা বলেন, আজকের কিশোর, তরুণ ও যুবরাই আগামীর পরিবার, সমাজ ও দেশের চালিকাশক্তি। তাদের সুস্থ, সবল ও কর্মক্ষম করে জাতি গঠনের কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।
সভায় বক্তারা জানান,টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জন করতে হলে সব বয়সি মানুষের সক্ষমতার পূর্ণাঙ্গ বাস্তবায়নের পাশাপাশি সবার অধিকার, বিশেষত প্রজনন অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে সামাজিক রীতিনীতি ও বিশ্বাস অনেক ক্ষেত্রেই তরুণ নদের প্রজন্মের প্রজনন অধিকার ও স্বাস্থ্য সেবা বাধাগ্রস্ত করে। এ থেকে উত্তরণের জন্য কিশোর-কিশোরী ও তরুনদের সচেতন করে গড়ে তুলতে হবে হবে জানান।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত