হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৪২
৩৮৬
হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় নিবন্ধিত ১১৮টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ৩৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হচ্ছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এসব চেক মহিলা সমিতির মাঝে বিতরণ করছে। এর মধ্যে ক শ্রেণির সমিতি পাচ্ছে ৪০ হাজার, খ শ্রেণীর ৩০ হাজার ও গ শ্রেণী ২৫ হাজার টাকা। ইতোমধ্যে এসব চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব মহিলা সমিতির মধ্যে ভোলা সদরে রয়েছে ৪৩টি, তজুমদ্দিন উপজেলায় ৩টি, লালমোহনে ১৪টি, দৌলতখানে ১১টি, বোরহানউদ্দিনে ৩০টি ও চরফ্যাশনে ১৭টি সমিতি এসব অনুদানের চেক পাচ্ছে।
২০২২-২৩ অর্থ বছরের এসব চেক বিতরণ কার্যক্রম খুব শিগগিরই সমাপ্ত করা হবে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইকবাল হোসেন জানান, এসব অনুদানের চেক বিতরণের মাধ্যমে মহিলা সমিতিগুলো যৌতুক নিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু পাচার এবং বাল্যবিবাহ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। একইসাথে মা ও শিশুর যতœ, শিশুদের টিকাদান কর্মসূচি নিশ্চিতকরণ, পরিবার পরিকল্পনা গ্রহণ, বিবাহ নিবন্ধিকরণ, নিরক্ষরতা দূরীকরণসহ নানা কল্যাণমূলক কাজে সমিতিগুলো প্রাপ্ত অর্থ ব্যয় করবে।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত