বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৯
৩২৬
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য এলাকা এখন স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। পুরো পার্বত্যঞ্চলকে সাজাতে এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
শনিবার বাংলাদেশ মারমা এসোসিয়েশনের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বান্দরবান পৌরসভা এলাকায় ২নং ওয়ার্ডের হর্টিকালচার এলাকার পাশে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়েছে।
মন্ত্রী এ সময় আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার যেভাবে উন্নয়ন করছে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে তা অন্য কোন সরকার কোনদিন করেনি, আগামীতেও করবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশ হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আর দেশের জনগণ সুখে শান্তিতে বসবাস করছে।
এ সময় সহকারী পুলিশ সুপার মো. আমজাদ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, পৌরসভার মেয়র মোহাম্মদ সামসুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, কাঞ্চন জয় তংচঙ্গ্যা, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ মারমা এসোসিয়েশন সভাপতি মংচিনু মারমা, সেক্রেটারী জুড়িমংসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত