বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২১
৪১১
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে আজ রোববার কাতার সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ (প্রশাসন) মেজর জেনারেল আব্দুল রহমান আল নাসরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পারিক বন্ধুত্বপূর্ণ এবং প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতার মধ্য প্রাচ্যের একটি উন্নত ও প্রভাবশালী রাষ্ট্র। বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্প্রতি প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একই সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে কাতার সশস্ত্র বাহিনীতে সদস্যদের প্রেষণে (ডেপুটেশন) প্রেরণ সংক্রান্ত ইমপ্লিমেন্টিং এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সময় কাতার সফর করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও কাতারের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক আরও দৃঢ় ও সুসংহত করার লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ আফিসার কাতার সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ আমন্ত্রণের প্রেক্ষিতে কাতার সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ (প্রশাসন) মেজর জেনারেল আব্দুল রহমান আল নাসরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছেন। সফরকালে এ প্রতিনিধিদল প্রতিরক্ষা উপদেষ্টা ও উর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন প্রশিক্ষণ স্থাপনাসমূহ, ডিফেন্স ইন্ডাস্ট্রি ও অন্যান্য সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন করবেন। এ সফরের ফলে প্রতিরক্ষা খাতে দু দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
সুত্র বাসস
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত