বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৩
৩৬৭
সরকার পতনের আন্দোলনের খেলা বন্ধ করে নির্বাচন কিভাবে করা যায় সেদিকে মনোনিবেস করতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, আগামী নির্বাচন আওয়ামী লীগের নেতৃত্বে অবাধ ও সুষ্ঠ হবে, বিএনপি যদি সেই নির্বাচনে অংশ না নেয় তাহলে আবারো এটি তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্তে পরিণত হবে। তাই তাদের বলবো সরকার পতনের একদফা আন্দোলন বন্ধ করে নির্বাচনের প্রস্তুতি নিন।
হানিফ আজ রবিবার কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবরা গত দুই বছর ধরে সরকার পতনের একদফা আন্দোলন করে যাচ্ছেন। তারা প্রতি মাসেই বলেন, আর একমাস পরেই সরকারের পতন হয়ে যাবে। সরকার বহাল তবিয়তে আছে, বহাল তবিয়তেই থাকবে। এই সমস্ত বক্তব্যর আর কোন প্রয়োজন নেই।
তিনি বলেন, বিএনপি নির্লজ্জ একটা মিথ্যাচারের দল, মির্জা ফখরুলরা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিএনপির জন্মই অবৈধ পন্থায় মিথ্যার উপরেই হয়েছে। ক্যান্টলমেন্টে বসে সামরিক উর্দি পড়ে একটা রাজনৈতিক দল গঠন করার নমুনা পৃথিবীতে আর দ্বিতীয়টা আছে বলে মনে হয়না। যেটা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছিল।
মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে যদি আমাদের বিদেশি বন্ধুরা নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হচ্ছে কিনা সেটা দেখতে চান তাহলে তারা ইচ্ছে মতো পর্যবেক্ষক পাঠাতে পারেন, আমাদের সরকারের পক্ষ থেকে স্বাগত জানাবে।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন ও আমজাদ হোসেন রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত